প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের

রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বসতবাড়ি ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো: কানছু শেখ (৭০) নামে এক বৃদ্ধ বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রৌমারী উপজেলার গোয়ালগ্রাম এলাকার বাসিন্দা মো: কানছু শেখের দুই বোন—মোছা: বেগম ও মোছা: জামিলার খাতুন পৈতৃক ওয়ারিশ।
চুলিয়ার চর মৌজার (জেএল নং- ২৩, খতিয়ান- ১৩৫১, দাগ নং- ২১১৮, দলিল নং- ৬১) ১ একর ১৫ শতাংশ জমির পাওনাদার। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় গোয়ালগ্রামের বাসিন্দা মৃত সোনা উল্লার দুই ছেলে মো: শুকুর আলী ও মো: বিশু শেখ বহিরাগত লোকজন সাথে নিয়ে ওই জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে হুমকি প্রদান করে।
ভুক্তভোগী কানছু শেখকে জানান, দলিল অনুযায়ী তাঁদের জমির কোনো মূল্য নেই এবং অবিলম্বে তাঁদের বসতঘর সরাতে হবে। অন্যথায় যে কোনো সময় বসতবাড়ি ভাঙচুর করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী কানছু শেখ জানান, "বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানোর পর তাঁদের পরামর্শে থানায় আসতে কিছুটা দেরি হলেও বিচার পেতে পুলিশের দ্বারস্থ হয়েছি।" ভুক্তভোগীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তাঁরা অবিলম্বে ঘটনাটি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং বসতবাড়ি রক্ষায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জনাব কাউসার আলী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোজ শনিবার ২৬/৯/২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪